Thursday, January 2, 2025

প্রবেশ অপেক্ষা প্রস্থান নিয়ে অধিক ভাবুন

 প্রবেশ অপেক্ষা প্রস্থান নিয়ে অধিক ভাবুন :

কোন শেয়ারে এন্ট্রি দেয়া নিয়ে ভাবনার শেষ নাই। এ নিয়ে বাজারে হাজারো বই আছে। কত রকমের পদ্ধতি, কত রকমের এনালাইসিস। সঠিক এন্ট্রির গুরুত্ব আছে, কিন্তু সঠিক এক্সিটের গুরুত্ব আরও অধিক। সঠিক এন্ট্রির জন্য প্রধানত ৩ টি বিষয় নিয়ে ভাবতে হয় - রিস্ক, পটেনশিয়ালটি ও টাইমিং। এ ৩ টি বিষয় যথাযথভাবে বুঝতে পারলে আপনি একটি শেয়ারে প্রবেশ করতে পারবেন - আপনার প্রফিট প্রোবাবিলিটি বেড়ে যাবে। কিন্তু এতে লাভের নিশ্চয়তা দিবে না। একমাত্র তখনই পুজি রক্ষা ও পুজি বৃদ্ধি পাবে যখন আপনি সঠিকভাবে এক্সিট নিতে পারবেন। এন্ট্রির পর যে সুচারুভাবে এক্সিট নিতে পারে সাফল্য তারই প্রাপ্য।
একটি শেয়ারে এন্ট্রির পর এক্সিট হতে পারে অনেকভাবে -
(ক) বড় লস - এটা করলে আপনি শেষ হয়ে যাবেন। একমাত্র স্টপ-লস আপনাকে রক্ষা করবে। তা না করে আশা নিয়ে বসে থাকলে কিম্বা এভারেজ করলে আপনার ধ্বংস অনিবার্য।
(খ) ছোট লস - এর জন্য এন্ট্রির আগেই নির্ধারণ করতে হবে প্রিডিটারমাইন্ড স্টপ-লস। প্রায় ৩০-৪০% ট্রেডের এটাই হবে এক্সিট পথ।
(গ) ব্রেক-ইভেন - এন্ট্রির পর আপনার প্রাথমিক লক্ষ্য থাকবে অন্তত ব্রেক-ইভেন এ এক্সিট নেয়া। এন্ট্রির পর যদি কাঙ্ক্ষিত মুভমেন্ট না হয় কিম্বা মতিগতি সুবিধার মনে না হয় তবে অবিলম্বে তাকে ব্রেক-ইভেন এ ঝেটিয়ে বিদায় করুন। প্রায় ১০ - ২০% ট্রেড ব্রেক-ইভেন এ সমাপ্তি হবে।
(ঘ) ছোট লাভ - এন্ট্রির পর খারাপ সিগনাল না আসা পর্যন্ত হোল্ড করতে হবে। কিন্তু যদি খারাপ সিগনাল আসে কিম্বা মুভমেন্ট হেজিট্যাট করে তবে আশায় বসে না থেকে যা লাভ পান তাকেই হাসিমুখে গ্রহণ করুন। এন্ট্রির সময় আপনার প্রফিট টার্গেট কি ছিল তা ভুলে যান। মার্কেট আপনার টার্গেটকে বিন্দু পরিমান তোয়াক্কা করে না। কিন্তু বাস্তবে অনেক হতভাগা টার্গেট এর আশায় বসে থেকে ২-৩% লাভকে লসে রূপান্তর করে। আপনার অধিকাংশ লাভ টার্গেট এর অনেক নিচে থাকবে।
(ঙ) বড় লাভ - ট্রেডিং এর গোল্ডেন রুল হল : Cut your loss short and let your profit run. লাভকে রান করতে দিতে হবে। অনেকেই আছে যারা ছোট লস বড় করতে অনেক ধৈর্য রাখে, কিন্তু ছোট লাভ বড় করতে তাদের আর সহ্য হয় না। কোন প্রকার খারাপ সিগনাল না আসলেই ১-২% লাভে বিক্রি করে দেন। পক্ষান্তরে ৩০-৫০% লসকে মাসের পর মাস ধারণ করতে কোন সমস্যা হয় না। লাভ রান করার জন্য আপনি ট্রেইলিং স্টপ ব্যবহার করতে পারেন। মাত্র ৫-১০% ট্রেড এর ক্ষেত্রে বড় লাভের সুযোগ আসে যা কাজে লাগাতে হবে।
একটি ট্রেডে এন্ট্রি দেয়ার আগে এক্সিট পরিকল্পনা প্রণয়ন করুন এবং এন্ট্রির পর তা ডায়েরিতে লিখে রাখেন। পজিশন হোল্ড করা অবস্থায় লিখিত প্ল্যান বারবার দেখে নিন যাতে আবেগের কারণে কোন ভুল না হয়।
আমাদের বড় দুর্ভাগ্য যে, এদেশে শেয়ার কেনার পর ৩য় দিনে মেচ্যুর্ড হয় - তার আগে সেল দেয়া সম্ভব না। এর মধ্যে প্রফিট হলে তা টেক করা এবং ভুল হলে স্টপ-লস নেয়ার কোন সুযোগ নাই। পজিশনকে ভাগ্যের হাতে ছেড়ে দিতে হয়। উন্নত দেশে একইদিন প্রফিট টেক কিম্বা স্টপ-লস নেয়া যায়। সুতরাং প্রবেশের আগে বের হবার পথগুলো দেখে নিন। এন্ট্রির পর পরিস্থিতি অনুযায়ী সঠিক পথে এক্সিট নেয়াই চৌকস ট্রেডারের অন্যতম প্রধান কাজ।

No comments:

Post a Comment

আপট্রেন্ডে প্রাইস বাড়তে থাকলে ভলিউম বাড়ে। ডাউনট্রেন্ডে প্রাইস কমতে থাকলে ভলিউম বাড়ে। এই ভলিউম যখন ড্রাই হবে, তখন অনুমান করা হয় যে পতন থেমেছে। তার মানে এই নয় যে তখন থেকেই ঘুরবে। বাজার ঘুরে যাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয়

আপনার উক্তিটিতে বাংলাদেশের স্টক মার্কেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা প্রতিফলিত হয়েছে। এখন একে ধাপে ধাপে ব্যাখ্যা করা যাক— ১. আপট্রে...