Thursday, January 2, 2025

আ‌মি শেয়ার কিনার পরই এর দাম ক্রমান্ব‌য়েই কম‌তে থা‌কে

 আ‌মি শেয়ার কিনার পরই এর দাম ক্রমান্ব‌য়েই কম‌তে থা‌কে ?

আসুন এক‌টি রহস্য উদঘাটন ক‌রি ?
আপ‌নি যে শেয়ার‌টি ক্রয় কর‌বেন ব‌লে সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন সেই শেয়ার‌টি ‌কেনার আ‌গে নি‌ন্মোক্ত বিষয় গু‌লো অনুসরন কর‌লে কিছুটা হ‌লেও উপকৃত হ‌বেন আ‌মি আশা রা‌খি ।
প্রথমত শেয়‌ার বাজা‌রে আপনার অবস্তান কি তা ঠিক করুন ?
আপ‌নি কি একজন ট্রেডার না‌কি একজন ইন‌ভেষ্টর ।
# ইন‌ভেষ্টর কে ?
একজন ইন‌ভেষ্টর দীর্ঘ মেয়াদী চিন্তা ক‌রে থা‌কে ৬ মাস থে‌কে ৫ বছর বা তারও বে‌শি । ইন‌ভেষ্টর হ‌লে শেয়ার বিষ‌য়ে অ‌নেক কিছু জান‌তে হয় যেমন : শেয়ার এর ফান্ডা‌মেন্টাল অবস্তা ,‌শেয়ার সংখ্যা , NAV price ,‌EPS, dividend % ,PE ratio , শেয়ার হো‌ল্ডিং , কম্পা‌নির মূলধন , প‌রি‌শো‌ধিত মুলধন , কোম্পা‌নির ঋণ ,কম্পা‌নির প‌রিচালক বৃন্দ কেমন , ইত্যা‌দি ।
একজন ইন‌ভেষ্টর সবসময়ই লাভ ক‌রে থা‌কে মা‌র্কেট থে‌কে ।
‌# ট্রেডার কে ?
শেয়ার মা‌র্কে‌টে একজন ট্রেডার নিয়‌মিত ট্রেড ক‌রে তা‌কেই সাধারনত ট্রেডার ব‌লে থা‌কি । যে খুব কম সম‌য়ের মধ্য তার বি‌নি‌য়োগ থে‌কে লাভ সহ বি‌নি‌য়োগ তু‌লে নি‌তে চায় তা‌কেই ট্রেডার বলা হয় ।
একজন ট্রেডার বে‌শির ভাগ ট্রেডই লস ক‌রে থা‌কে প্রচ‌লিত মা‌র্কে‌টে ।
শুধু মাত্র ট্রেডারদের জন্য বাই করার ক্ষে‌ত্রে কিছু পদ্ব‌তি শেয়ার কর‌ছি ।
‌যে শেয়ার দাম বাড়‌বে ব‌লে ঠিক ক‌রে‌ছেন তার কারন কি খু‌জে বের করুন ।
# শেয়ার প্র‌তি ইনকাম বে‌ড়ে‌ছে কি ?
# কোম্পানী কি লাভবান বড় বি‌নি‌য়োগ কর‌ছে কি ?
# কোম্পানীর সম্প‌দের প‌রিমান ব‌ে‌ড়ে‌ছে কি ?
# শেয়ার প্র‌তি আয় ভাল কিন্তু দীর্ঘদিন সর্ব‌নিন্ম মুল্য অবস্তার কর‌ছে কি ?
য‌দি এর সব উত্তর হ্যা হয় তাহ‌লে বাই এর জন্য শেয়ার‌টি ।
১/ প্রাইস একশন এর দি‌কে লক্ষ রাখুন
প্র‌তি‌নিয়তই প্রাইস এর মুভ‌মেন্ট‌কে বলা হয় প্রাইস একশন যা ক্যা‌ন্ডেল আকা‌রে দেখা যায় চার্ট প্যা‌টে‌নে । যে‌হেতু আমরা জা‌নি প্র‌তি দি‌নের এক‌টি শেয়া‌রের দাম High ও Low পাওয়া যায় । তা কিন্তু প্র‌তি সপ্তা‌হে ,মা‌সে ও বছ‌রেও পাওয়া যায় সেগু‌লো জে‌নে শেয়ার ক্রয়ের জন্য এ‌ন্টি দি‌তে হ‌বে । এক ল‌টে কখ‌নো বে‌শি শেয়ার ক্রয় করা যা‌বে না ।
২/ কিছু টেক‌নিক্যাল এনালাই‌সিস জান‌তে হ‌বে । টেক‌নিক্যাল এনালাই‌সিস খুব যে ক‌ঠিন তা কিন্তু না । আপনার ইচ্ছা শ‌ক্তি থাক‌লে তা এক ঘন্টায় আয়ত্ব করা সম্ভব । প্র‌য়োজন হ‌লে আমার সাহায্য নি‌তে পা‌রেন সম্পূর্ন ফ্রি ।
৩/ শেয়ার‌টি ক্রয় এর আ‌গে ভাল ক‌রে দে‌খে নিন DSE site থে‌কে Closing Price Graph বা Amarstock site থে‌কে দে‌খে নি‌তে পা‌রেন প্রাইস মুভ‌মেন্ট ও টেক‌নিক্যাল এর পূর্ন বিবরন ।
৪/ ম‌নে রাখ‌বেন শেয়ার মা‌র্কে‌টে শেয়ার বাই বা সেল করার পূ‌র্বে সা‌পোর্ট ও রে‌জি‌স্টেন্স জানা খুবই জরুরী । তা জানার জন্য Amarstock খুব ভাল এক‌টি ও‌য়েবসাইট । চা‌র্টে খুব সহ‌জেই দেখা যায় সা‌পোর্ট ও রে‌জি‌স্ট্যান্স ।
৫/ শেয়ার বাই করার আ‌গে রেকর্ড তা‌রিখ বা কোন নিউজ আ‌ছে কিনা দে‌খে নিন । অ‌নেক সময় দেখা যায় যে প‌রিচালক বা ইন‌ষ্টিউট শেয়ার বিক্রিক‌রে ঐ সময় শেয়ার কিনা থে‌কে বিরত থাকুন । DSE Site তা দেখা যায়
বা ই‌পিএস খারাপ নিউজ আ‌সে সেই সময় শেয়ার ক্রয় করা থে‌কে বিরত থাকুন ।
৬/ ক্রয়ের আ‌গে DSE site থে‌কে ৫২ সপ্তা‌হের প্রাইস মু‌ভিং দেখুন , য‌দি দে‌খেন প্রাইস স‌র্বোচ্ছ এর কাছা কা‌ছি হয় তাহ‌লে ক্রয় থে‌কে বিরত থাকুন ।
৭/ শেয়ার কখ‌নো এক সা‌থে ক্রয় কর‌বেন না । অল্প অল্প ক‌রে ক্রয় করুন । ১০০ শেয়ার ক্রয় কর‌লেও তা বা‌রে বা‌রে ক্রয় করুন । বে‌শি শেয়ার ক্রয় কর‌লে ক‌য়েক দি‌নে ক্রয় করুন ।
# আপ‌নি যে হাউ‌জে ট্রেড ক‌রেন সেই হাউ‌জে গি‌য়ে বা মোবাইল ও ক‌ম্পিউটার লেপট‌পে চার্ট এর অবস্তান কি । আমার ছ‌বির দি‌কে তাকান এবার , তাহ‌লে কিছুটা অনুমান কর‌তে পার‌বেন কখন BUY এর স‌ঠিক টাইম ।
সব‌কিছু লি‌খে প্রকাশ করা যায় না টেক‌নিক্যাল অ‌নেক বিষয় আ‌ছে যা লিখ‌লে অ‌নেক বিস্তর লিখ‌তে হ‌বে যা এক দি‌নে লিখা সম্ভব নয় ।




No comments:

Post a Comment

আপট্রেন্ডে প্রাইস বাড়তে থাকলে ভলিউম বাড়ে। ডাউনট্রেন্ডে প্রাইস কমতে থাকলে ভলিউম বাড়ে। এই ভলিউম যখন ড্রাই হবে, তখন অনুমান করা হয় যে পতন থেমেছে। তার মানে এই নয় যে তখন থেকেই ঘুরবে। বাজার ঘুরে যাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয়

আপনার উক্তিটিতে বাংলাদেশের স্টক মার্কেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা প্রতিফলিত হয়েছে। এখন একে ধাপে ধাপে ব্যাখ্যা করা যাক— ১. আপট্রে...