Thursday, January 2, 2025

We need to throw out the bad apple

 অন্যান্য দেশে যখন কোনো একটা ইন্ডাস্ট্রি/সেক্টর ভালো করে , সম্ভাবনাময় হয়, তখন ভিবিন্ন উদ্যোক্তারা আরো better technology, better সার্ভিস, better product নিয়ে competition করে. এবং সরকার একটা সময় regulation দিয়ে ওই ইন্ডাস্ট্রিকে আরো competitive করে।

বাংলাদেশে যখন কোনো একটা ইন্ডাস্ট্রি ভালো করে, তখন কিছু লোভী ব্যাবসায়ী তাদের lobbying, political connection দিয়ে লাইন্সেন্স নিয়ে সেই ব্যাবসায়ে ঢুকে পরে। এবং ওই ইন্ডাস্ট্রির proudct বা সার্ভিস qualitiy যখন খারাপ হয়ে মরতে বসে তখন তারা সরকারি সহযোগিতা চায় যেমন subsidized interest, government money, flexibility in regulations and compliance .
চিন্তা করুন বাংলাদেশের সার্বিক আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর কথা
বাংলাদেশে ব্যাংক এর সংখ্যা ৬২ টি, আমাদের মতো ছোট একটা দেশে এত্ত ব্যাংক এর দরকার আছে ? এর মধ্যে অনেক ব্যাংক depositor তাকে ফেরত দিতে পারে না, বাংলাদেশ ব্যাংক টাকা প্রিন্ট করে তাদেরকে লিকুইডিটি সহায়তা দিচ্ছে।
বাংলাদেশে Non-banking financial institutions (NBFIs) এর সংখ্যা প্রায় ৩৫টি যার অর্ধেক technically দেউলিয়া। এগুলার অর্ধেকই ভিবিন্ন রাজনৈতিক পরিবার বা গ্রুপ এর মালিকানাদিন।
আমাদের দেশে ইন্সুরেন্স কোম্পানির সংখ্যা ৮১ টি যার অর্ধেক ও বেশি ভিবিন্ন রাজনৈতিক ব্যাবসায়ী পরিবারের মালিকানাধীন এবং এবং কোম্পানি চালানোর জন্য অর্ধেক কোম্পানি মিনিমাম qualified জনবল নাই।
বাংলাদেশে শেয়ার বাজারে সব মিলায়ে ব্রোকার আর সংখ্যা (DSE, CSE ) প্রায় ৫০০ টি ; যদি শেয়ার বাজার দুই বছর খারাপ থাকে , তাহলে ৮০% brokerage হাউস লাভতো দূরের কথা কর্মচারীর বেতন পর্যন্ত দিতে পারবে না।
বাংলাদেশের CA ফার্ম এর সংখ্যা ১০০ এর বেশি , Proprietorship CA firms নিয়ে সেই সংখ্যা ২৩০ প্লাস। ভালো ১০-১২টা ফার্ম ছাড়া বাকি বেসিরভাগ CA ফার্ম ব্যবসা পাওয়ার জন্য অনেক বড়ো বড়ো চুরি থাকা সত্ত্বেও unqualified audit opinion দিতে এক পায়ে দাঁড়িয়ে থাকে।
একটা কোম্পানির credit worthiness যাচাই করার জন্য ক্রেডিট রেটিং কোম্পানির দরকার হয়। বাংলাদেশে ক্রেডিট রেটিং কোম্পানির সংখ্যা ৮ টি। আমেরিকাতে ক্রেডিট রেটিং কোম্পানির সংখ্যা মাত্র ৩ টি। আমাদের এত্ত ছোট এটাকে দেশে যেখানে ফিনান্সিয়াল মার্কেট এখন পুরোপুরি developed না সেখানে সেই সংখ্যা ৮ টি। ভালো ২-৩টা ছাড়া বাকি সব গুলা rating ৩০-৪০ হাজার টাকার বিনিময়ে আপনার পছন্দমতো রেটিং দিতে সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকে।
বাংলাদেশের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সংখ্যা প্রায় ৬৭টি ; ১০-১২ টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ছাড়া বাকি সবগুলা শুধুমাত্র নাম মাত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ; যাদের অনেকের একটা অফিস পর্যন্ত নাই ; রিসার্চ বা রিসার্চ টীমতো অনেক পরের কথা। আবার মার্চেন্ট ব্যাংক এর সংখ্যা প্রায় ৬৬টি। যাদের বেসিরভাগ জীবনে কোনো দিন একটা কোম্পানি মার্কেট এ নিয়ে আসে নাই।
আপনি যখন খারাপ আপেলের সাথে ভালো আপেল মিলিয়ে বিক্রি করবেন, তখন খারাপ আপেল avoid করার জন্য ভালো আপেল ও অনেকে কিনবে না। কোনটা ভালো আপেল আর কোনটা খারাপ আপেল এইটা নির্ণয় করার জন্য যে এজেন্সী বানানো হয়েছে সেই এজেন্সী ( regulators, CA firms, credit rating agencies ) যদি নিজেই চোর হয় বা মিথ্যা কথা বলে, তাহলে অনেক মানুষ আপেল খাওয়া ছেড়ে দিবে।
বাংলাদেশে এখন অনেক ক্ষেত্রে এইটাই হচ্ছে। "We need to throw out the bad apple" .

=====

তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের কারখানা প্রাঙ্গণ পরিদর্শন।

ডিএসইর একটি দল 21 অক্টোবর, 2024 তারিখে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের কারখানা প্রাঙ্গণ পরিদর্শন করে এবং অপারেশন/উৎপাদন বন্ধ দেখতে পায়। কারখানার সরঞ্জাম এবং যন্ত্রপাতিগুলি দীর্ঘদিন ধরে অপ্রচলিত/অব্যবহৃত বলে মনে হয়েছিল এবং মরিচা এবং কাঁচ দ্বারা আবৃত ছিল।


TUNGHAI

No comments:

Post a Comment

আপট্রেন্ডে প্রাইস বাড়তে থাকলে ভলিউম বাড়ে। ডাউনট্রেন্ডে প্রাইস কমতে থাকলে ভলিউম বাড়ে। এই ভলিউম যখন ড্রাই হবে, তখন অনুমান করা হয় যে পতন থেমেছে। তার মানে এই নয় যে তখন থেকেই ঘুরবে। বাজার ঘুরে যাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয়

আপনার উক্তিটিতে বাংলাদেশের স্টক মার্কেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা প্রতিফলিত হয়েছে। এখন একে ধাপে ধাপে ব্যাখ্যা করা যাক— ১. আপট্রে...