পুজিবাজারে বাই ব্যাক আইন ও প্রাসংগিক ভাবনা।
পুজি বাজারের বহুল প্রত্যাশিত বাই ব্যাক আইন করার কথা জানিয়েছে বিএসইসির একটি সূত্র। এই খবরে বাজারের সবাই খুশি। সাথে আমিও খুশি কিন্তু সবাই যে কারণে খুশি, আমার খুশির কারণ তার চাইতে ভিন্ন।
আমাদের বাজারে যে সব কোম্পানি এখন ফেস ভ্যালুর নিচে তাদের অধিকাংশের উতপাদন বন্ধ, কোন আয় নাই, ওয়ার্কিং ক্যাপিটাল নাই, ব্যাংকে জমানো নগদ কাটাও নাই। সুতরাং এদেরকে বাই-ব্যাক করতে বলা আর শেয়ার হোল্ডারদের সাথে তামাশা করা একই কথা। কারণ শেয়ার বাই ব্যাক করার জন্য যে টাকা দরকার তা কোম্পানির কাছে নাই। টাকা থাকলে তো কোম্পানির উতপাদন বন্ধ হত না, ব্যাংক ঋণ ও ডিফল্টার হত না। পুজিবাজারে লিস্টেড প্রতিটা কোম্পানি পাব্লিক লিমিটেড কোম্পানি। অর্থাৎ এটি সীমিত দায়বদ্ধ প্রতিষ্ঠান। কোম্পানির দায় মেটাতে তার শেয়ার হোল্ডার বা পুরিচালকগন তাদের ব্যক্তিগত/নিজের অন্য সম্পদ ব্যবহার করতে বাদ্ধ নন। কোম্পানি ঋন খেলাপি হলে অথবা শেয়ার বাই ব্যাক করতে হলে তার জন্য কোম্পানির সম্পদ খরচ করতে পারবে। মালিকরা তার ব্যাক্তিগত সম্পদ/পুজি বিক্রি করে ঋন ফেরত দিবে না অথবা শেয়ার বাই ব্যাক করবে না। তাই ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিক্স, আরএন স্পিনিং, এমারেন্ড অয়েল মার্কা কোম্পানির পরিচালকরা তাদের ব্যাক্তিগত বাড়ি, গাড়ি বেচে শেয়ার বাই ব্যাক করবে সেইটা হল দিবা সপ্ন।
তাহলে বাই ব্যাক আইনের কি কোন সুফল সাধারন বিনিয়োগকারী পাবে না? জি কিছু সুবিধা আছে যা সাধারণত বিনিয়োগকারীর পক্ষে যাবে। যেমন -
১) এই আইন হওয়ার পর বিএসইসি চাইলে নতুন আইপিও, রাইট ইস্যু, এমাল্গেমেশন করতে চাওয়া কোম্পানি গুলাকে শেয়ার বাই ব্যাক করার শর্ত দিয়ে এই সব প্রস্তাব পাশ করবে। আইপিও, রাইট ইস্যু করার ৩/৬/১২ মাসের মধ্যে বাজারে মুল্য নির্দিষ্ট লেভেলের নিচে নেমে গেলে কোম্পানিকে শেয়ার বাই ব্যাক করতে হবে। এর ফলে আইপিও, রাইটে অসস্থাবিক প্রিমিয়াম দাবী করা হ্রাস পাবে।
২) যে সকল কোম্পানির বিশাল ক্যাশ রিজার্ভ/এফডিয়ার আছে কিন্তু তা খরচ করে আয় বাড়ানোর কোন স্কোপ পাচ্ছে না তারা সেই টাকায় পুজিবাজার থেকে তাদের নিজেদের শেয়ার বাই ব্যাক করে নিতে পারে। এতো কোম্পানি নেট প্রফিট একই রকম থাকলেও মোট শেয়ার সংখ্যা / পেইড আপ কমে যাওয়ায় পরের বছর কোম্পানির ইপিএস, এনেভি বেড়ে যাবে। তাতে লাভ হবে মালিক পক্ষের ও বাই ব্যাক করার পরে যাদের কাছে শেয়ার থাকবে তাদের।
৩) বাজারে অসসাভাবিক পতন হলে ভাল কোম্পানিগুল তাদের শেয়ার হোল্ডার ও বাজারকে সাপোর্ট দিতে পারবে। এই ফ্লোর প্রাইসে মার্কেট বায়ার লেস কিন্তু কিচ্ছু কোম্পানি আছে যারা এই দামে আন্ডার ভ্যালুড। অথচ নিজেদের লস হবে এই বিবেচনা করে কোন পরিচালক নিজের কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিচ্ছে না। অথচ তারা জানে তাদের স্টক আন্ডার ভ্যালুড। বাই ব্যাক আইন থাকলে এই অবস্থায় কোম্পানির পরিচালকরা ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে অথবা কম দিয়ে সেই টাকায় পাব্লিক মার্কেট থেকে শেয়ার কিনতে পারবে। এতে এক দিকে মার্কেট সাপোর্ট পাবে, তাদের শেয়ার বাউন্সবেক করবে, বিনিয়োগকারীরা উপকৃত হবে। পাশাপাশি শেয়ার সংখ্যা কমে যাওয়ায় তাদের ইপিএস, এনেভি বেড়ে যাবে। ফলে পরের বছর তারা আরো ভাল ডিভিডেন্ড দিতে পারবে।
মূলত এই বাই ব্যাক আইনের বড় সুবিধা পাবে ভাল লাভজনক কোম্পানির পরিচালক ও তাদের লং-টার্ম ইনভেস্টরগন। মার্কেট কারেকশনে পড়ে তাদের শেয়ার বড় ধরনের মূল্য পতন হলে তারা কোম্পানির শেয়ার খোলা বাজার থেকে কিনে নিয়ে নিজেদের শেয়ারকে সাপোর্ট দিতে পারবে এবং মার্কেট কারেকশনকে কাজে লাগিয়ে তাদের সম্পদ মূল্য ও ভবিষ্যৎ আয় বাড়াতে পড়বে। তাই এই বাই ব্যাক আইন বাজারের ফান্ডামেন্টালি স্ট্রিং, ক্যাশ রিচ কোম্পানিগুলোর মালিক পক্ষ ও তাদের লং-টার্ম ইনভেস্টরদের জন্য মুনাফা বাড়ানোর নতুন সুবিধা নিয়ে আসবে।
No comments:
Post a Comment